জীবন্ত পোড়ানোর হুমকি, থানায় গেলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকির অভিযোগ। এমনকী তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মুম্বাইয়ের সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই।
২২ বছর বয়সী এই তরুণী বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশাল মিডিয়া মারফৎ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
গত ১৬ মার্চ ই-মেইলে এই ইনফ্লুয়েন্সারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারপরই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি।
বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেল রাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ইনফ্লুয়েন্সারের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অ্য়াঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লাখ ফলোয়ার তার।
সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। ট্রেলারও মুক্তি পেয়েছেন। তারপর থেকেই এই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিমুহূর্তে।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?