ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ১২:২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে অতিদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্যসহায়তা বিতরণের অংশ হিসেবে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

মঙ্গলবার উপজেলার প্রথম ধাপে ৯টি ইউনিয়নের মধ্যে  ধামাইনগর, নলকা, ব্রহ্মগাছা, ঘুড়কা, ধানগড়া, পাঙ্গাসী ইউনিয়নের সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসক, ইউপি সচিব, ট্যাগ অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা। 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ঈদের আনন্দ প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌঁছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬