ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মধুখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ১:১৭

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম তানজির নাঈম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা মো. আ. মান্নান মিয়া, মধুখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন এবং গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা