পটুয়াখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় এ আলোচনা সভা শুরু হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. খালিদুর রহমান মিয়া, পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা, জেলা জামায়াতের আমীর এ্যাড. মোঃ নাজমুল আহসান।
জেলা প্রশাসক কার্যালয়ের সঞ্চালক মোঃ শামীম চৌধুরী ও ইয়া হাদিয়া সোনামনি এর সঞ্চালনে এছাড়াও সভায় পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন, আব্দুল করিম মৃধা কলেজ এর অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীর ছাত্র প্রতিনিধি মিরাজ ইমতিয়াজসহ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফ্্ফাত আরা জামান ঊর্মিসহ সহকারী কমিশনারগন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার ভয়াবহতা তুলে ধরে বলেন, এ দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং জাতির জন্য আত্মত্যাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের আদর্শ অনুসরণ করতে হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied