প্রখ্যাত সাংবাদিক রশিদুজ্জামান রুনুর মৃত্যুতে স্বজনদের শোক ও সমবেদনা জ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জ্যেষ্ঠ ভ্রাতা, বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক রশিদুজ্জামান রুনুর মৃত্যুতে তাঁর স্বজনরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি গত ২০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
মরহুম রশিদুজ্জামান রুনু একজন সৎ, ন্যায়পরায়ণ ও সজ্জন ব্যক্তিত্ব ছিলেন। এলাকার সকলের কাছে তিনি ছিলেন শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র। মানবদরদী ও জনহিতৈষী মানুষ হিসেবে তিনি সারাজীবন সমাজসেবায় নিয়োজিত ছিলেন। তিনি তার পরিবার, আত্মীয়-স্বজন, এলাকাবাসী এবং সমাজের মানুষের প্রতি সবসময় ভালোবাসা, শক্তি ও সাহস যুগিয়েছেন। দেশের যেকোনো সংকটে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম নামাজে জানাজা ২০ মার্চ রাত ১০টায় ঢাকার খিলগাঁও পল্লীমা সংসদ মাঠে অনুষ্ঠিত হয়। পরদিন, ২১ মার্চ বিকাল ৪টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় শিবপুর উপজেলার বালিয়াহানি গ্রামের নিজ বাড়িতে। পরে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
স্বজনরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান