ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে যুব সমাজের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৩-২০২৫ রাত ১০:২১

রাজধানীর মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী ৩৩ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় কয়েকশো লোকের মাঝে খাবার বিতরণ করেন যুব সমাজ।

মঙ্গলবার ২৫ মার্চ মোহাম্মদিয়া হাউজিং ৬ নম্বর রোডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে কয়েকশো প্যাকেট খাবার বিতরণ করে যুব সমাজের কর্মীরা। তারা এই এলাকার যেকোনো অসহায়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। সবসময় ভালো কাজ করার প্রতিশ্রুতিও দেন যুবকরা।

উক্ত অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করা হয়। এসময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ ভাবে দোয়া করেন। যুবকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে এগিয়ে যেতে চায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুম্মার বেপারী, যুগ্ন-আবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আবায়ক জাহিদুল ইসলাম কালুর উদ্যেগে ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সাবেক ঢাকা মহানগর পশ্চিম প্রতিষ্ঠাতা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,মো:আবু তাহের। 

এসময় আরো ও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো:রিপন, যুগ্ন আহবায়ক মোঃ শহীদ, যুগ্ন আহবায়ক মো: রিয়াজ, আরো উপস্থিত ছিলেন সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির এজিএস মাসুম কোবির, এজিএস মো:মামুন, এজিএস রেজওয়ান ইসলাম সাকিব, আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাত্তার সাহেব, ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আজাদ খান ৩৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো:ইব্রাহিম, মোহাম্মদিয়া হাউসিং ইউনিট বিএনপি'র সভাপতি মো: জাকির হোসেন। আরো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন