নিরব সভাপতি, আতাউর সিনিয়র সহ-সভাপতি, বেলায়েত সাধারণ সম্পাদক
আম্বরশাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা
কারওয়ানবাজার আম্বরশাহ শাহী মসজিদ ও মাদ্রাসা ওয়ার্কফ এস্টেট পরিচালনার জন্য ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়ার্কফ প্রশাসকের কার্যালয় ১৮ মার্চ উক্ত কমিটি অনুমোদন করেন।বিএনপির ঢাকা মহানগরী উত্তরের সাবেক আহবায়ক সাইফুল আলম নিরবকে সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু: আতাউর রহমান সরকারকে সিনিয়র সহ-সভাপতি,সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসাইনকে সাধারণ সম্পাদক, জামায়াত নেতা আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ,জাতীয় নাগরিক পার্টির মহানগরীর নেতা মুনতাসীর মাহমুদকে সহ সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।পরিচালনা পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল আজ বিকাল ৫টায় মসজিদের ৩য় তালায় কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে আলোচনা রাখেন সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সরকার, মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আ.রহিম মাদানি। এতে কারওয়ান বাজারের সহস্রাধিক ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়