দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নগদ অর্থ প্রদান
কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক- স্বেচ্ছাসেবী-উন্নয়মূলক সংগঠন "বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে ওই ইউনিয়নের প্রায় দুই শতাধীক সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ওই ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদরাসা, এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালাসাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে প্রতিটি গ্রামের ১০ জনকে ১ হাজার টাকা করে জাকাত ফান্ডের নগদ অর্থ প্রদান করা হয়।
বিটেশ্বর ইউনিয়নের যে সকল গ্রামে জাকাত ফ্রান্ডের অর্থ বিতরণ করা হয় সে গ্রাম গুলো হলো, কাদিয়ারভাঙ্গা, নৈয়াইর, নোয়াদ্দা, বিরবাগোয়ালী, চন্দ্রশেখরদী, দূর্গাপুর, কদমতলী, কালাসাধারদিয়া, নয়াকান্দি, পাটনিকান্দা, পাঁচভিটা, লেজিকয়রাপুর, তিনপাড়া, বিটেশ্বর, বরকোটা মাদলা, খানেবাড়ী ও নোয়াগাঁও গ্রাম।
ঈদ শুভেচ্ছা অর্থবিতরণ অনুষ্ঠানে, সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম'এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ( শরীফ প্রধান) এর সঞ্চালনায় উপস্থিত ছিলো, বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিব ইসলাম ভূঁইয়া, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান মো. শাহীন আহমেদ চৌধুরী। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলো মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, রাশেদুল ইসলাম ও ইয়াছি প্রধান রাহাত।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ