ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

‎কুতুবদিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:৯

‎কক্সবাজারের কুতুবদিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫  যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন প্রথম প্রহরে কুতুবদিয়া থানা কম্পাউন্ডে ৩১টি তোপধ্বনি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর সকাল ৯টার দিকে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন, থানা অফিসার ইনচার্জ আরমান হোসেন, উপজেলা জামায়াত আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী প্রমুখ। 

‎অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজি তাহমিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ করেন। স্বাধীনতা সংগ্রামের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা তাঁর বক্তব্যে বলেন, “স্বাধীনতা আমাদের গৌরবের heritage। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।”

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু