ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ছাত্রলীগ নেতা'কে ছাড়াতে বিভিন্ন থানায় তদবির করছেন ছাত্র সমন্বয়ক পরিচয়ে একাধিক যুবক


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:১৯

চট্টগ্রামের কর্ণফুলী থেকে আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কর্ণফুলী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ শিকদার'কে ছাড়াতে কর্ণফুলী থানায় তদবির করছেন কর্ণফুলী উপজেলার ছাত্র সমন্বয়ক পরিচয়ে একাধিক যুবক। ২৫" মার্চ মঙ্গলবার রাত নয়টার দিকে কর্ণফুলী থানা এলাকা থেকে আরিফ শিকদার'কে আটক করে চাঁদগাও থানায় নিয়ে যায় পুলিশ,এর পরই  আরিফকে ছাড়াতে ওসি কর্ণফুলীর কাছে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী একাধিক যুবক'কে তদবির করতে দেখা যায়। 

আটককৃত আরিফ শিকদার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউপির সিয়ার মিয়ার বাড়ি এলাকার মো: হারুনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,আরিফকে আটক করার সাথে সাথে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী মিজানুর রহমান খোকাও সাজিদ রায়হান সাজ্জাদ সহ আরও ৭/৮ জন যুবক মইজ্জ্যারটেক পুলিশ বক্সের পিছনে অবস্থান করে পরে পুলিশ বক্সের সামনে কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ আসলে মিজানুর রহমান খোকা ও সাজিদ রায়হান সাজ্জাদ সহ আরও ৭/৮ জন যুবক পুলিশ বক্সের সামনে এসে ওসির সাথে আরিফের আটকের বিষয়ে কথা বলে,দীর্ঘক্ষণ চলা কতকপতনে কোনো সুবিধা করতে না পেরে তারা রওনা দেয় চাঁদগাও থানার উদ্দেশ্যে সেখানে গিয়েও নাকি চলে আরিফ শিকদার'কে ছাড়াতে তদবির, সূত্র বলছে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই ফিরেছিলেন তদবির করা ওই একাধিক যুবক।

এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ দৈনিক সকালের সময়কে জানান, রাত ৯টার দিকে আমি মইজ্জ্যারটেক পৌঁছালে সেখানে কয়েকজন ছাত্র প্রতিনিধি আমার সাথে কথা বলতে আসে আরিফের আটকের বিষয়ে,তাদের দাবি আরিফ কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না,সে কখনো আওয়ামী লীগ করে নাই,সেটা বললে পরে আমরা তাদের কে আরিফের দলীয় ছবি এবং পদ পদবির ছবি দেখানো হয়,আমরা তাদেরকে বলেছি আরিফের সাথে আওয়ামী লীগের রাজনীতি সসংশ্লিষ্টতা পেয়ে তাকে আটক করে চাঁদগাও থানায় প্রেরন করা হয়েছে।

চাঁদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আফতাব উদ্দিন জানান,গতকাল রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে বিভিন্ন অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে মিজানুর রহমান খোকার মুঠোফোনে একাধিকবার ফোন করে ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ