ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঈদে ঝড় তুলবে শাকিব-নুসরাতের রোম্যান্স!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৩-২০২৫ রাত ৮:৩৭

মিমি চক্রবর্তীর পর এবার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন নুসরাত জাহান। সুপারস্টার শাকিব খানের জন্মদিনের প্রাক্কালে সেই গানের এক ঝলক দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোড়ন সৃষ্টি করলেন দুই বাংলার দুই তারকা। ডান্সফ্লোরে শাকিব-নুসরাতের রোম্যান্টিক পারফরম্যান্স যে ঈদ আসার আগেই সুপারহিট, সেটা বেশ স্পষ্ট।
২৮ মার্চ শাকিবের জন্মদিন অন্যদিকে ৩১ মার্চ ইদ। আর উৎসবের কথা মাথায় রেখেই দিন দুয়েক আগে আইটেম নম্বর ‘চাঁদমামা’র টিজার প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমায় থাকছে এই গান। যে ছবির শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’-এর ‘কিশোরী’ ইধিকা পাল। আর সেই সিনেমারই অংশ নুসরাত জাহানের আইটেম ডান্স ‘চাঁদমামা’। 
অতঃপর দুই বাংলার অনুরাগীদের জন্য যে এটা বড় ‘ইদি’ অর্থাৎ ইদের উপহার হতে চলেছে, তা বলাই বাহুল্য। তাদের কথায়, ‘চলতি বছর ইদের চাঁদ সম্ভবত সত্যিই অনেক বেশি উজ্জ্বল হতে চলেছে।’মাস খানেক আগেই মুম্বাইতে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম নম্বর ‘চাঁদমামা’র শুটিং করে এসেছিলেন নুসরত। জানা গেছে, ‘তুফান’ সিনেমারও দ্বিগুণ বাজেটে তৈরি হয়েছে ‘বরবাদ’। উল্লেখ্য, শাকিবের সঙ্গে এটা টলিউড অভিনেত্রীর দ্বিতীয় কাজ। এর আগেও ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। তখনও শাকিব-নুসরত জুটিকে পছন্দ করেছিলেন দুই বাংলার দর্শকরা। 
তবে এবার শুধু আইটেম ডান্সের জন্য জুটি বেঁধে কেমন অভিজ্ঞতা? মুম্বাই থেকে শুটিং করে ফিরেই অভিনেত্রী জানিয়েছিলেন, ‘পারফর্মার হিসেবে একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়েই ভালো হয়। তাছাড়া শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। বাকিটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে সকলকে।’

 

Aminur / Aminur

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ