ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মধুখালীতে স্বপ্নতরী স্বর্ণপদক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ১:৪০

ফরিদপুরের মধুখালীতে স্বপ্নতরী স্বর্ণপদক হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯টায় মধুখালী উপজেলা পরিষদের ৩ নম্বর হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসাইন, হাফেজ মোহাম্মদ আল-আমিন, হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান ও মাওলানা মুহাম্মদ শাহজাহান শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম সাগর, স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসিব শেখ, সাধারণ সম্পাদক সাদী আব্দুল্লাহ, অর্থ সম্পাদক শেখ নাঈম, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা গোলাম মহিম মোল্লা, মোহাম্মদ সিয়াম হোসেন, সদস্য গোলাম শরাফত সরত, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আজিজ, মোহাম্মদ রাব্বি, মো. আপন ও মো. মিতায়েবসহ আরও অনেকে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা