শালিখায় বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
মাগুরার শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফসী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০.৩০ টায় শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফসী আউশ ফসলের প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন জানান, ২০২৪-২৫ অর্থবছরে উফসী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ১ হাজার ৬ শ ৪০ জন কৃষককে বিনামূল্যে প্রত্যেকে ৫ কেজি ধান ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়