পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার পূর্বে পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , মোঃ আনোয়ার জাহিদ, জেলা পুলিশ সুপার, পটুয়াখালী।
দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান আল মামুন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব সেন্হাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার, পটুয়াখালী সদর উপজেলা ভূমি কর্মকর্তা চন্দন কর, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজুর রহমান, পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন ও বর্তমান সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন সহ পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, অন্যান্য সদস্য গন ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
ইফার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদ এর খতিব মাওলানা আবু সাঈদ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত