টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ধোনি
বছরখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু জাতীয় দল থেকে ছুটি পাচ্ছেন না তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গেই থাকবেন ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়। দেশটির ইতিহাসের সফলতম অধিনায়ককে নতুন দায়িত্বে মেন্টর হিসেবে দেখা যাবে বিশ্বকাপ দলে। বুধবার রাতে ভারতের বিশ্বকাপ দল ঘোষণার ঠিক পরপরই জানানো হয়েছে এ খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহর বরাত দিয়ে অফিসিয়াল টুইটার হ্যান্ডলারে লেখা হয়েছে, ‘সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে থাকবেন।’
পরে ভারতের সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জয় শাহ বলেছেন, ‘আমি দুবাইয়ে তার (ধোনি) সঙ্গে কথা বলেছিলাম। তিনি শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেন্টর হতে রাজি হয়েছেন। আমি বাকি সবার সঙ্গে কথা বলেছি এবং সবাই এ বিষয়ে একমত। অধিনায়ক (কোহলি), সহ-অধিনায়কও (রোহিত) এতে খুশি।’
খেলোয়াড়ি জীবনে অধিনায়ক হিসেবে ভারতকে প্রায় সব সাফল্যই এনে দিয়েছিলেন ধোনি। তার হাত ধরেই তরুণ এক দল নিয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত। পরে ধোনির নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছে ভারত।
আগামী ২৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।
অপেক্ষমাণ : শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি