সরগম সংগীত একাডেমির বার্ষিক চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন
রাঙ্গুনিয়ার স্বনামধন্য সংগীত শিক্ষার প্রতিষ্ঠান সরগম সংগীত একাডেমির বার্ষিক চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার শান্তি নিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক এবং কাপ্তাই শিল্পকলা একাডেমির সহসভাপতি ডাঃ প্রবীর খিয়াং।
সরগম সংগীত একাডেমির সভাপতি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির এর সভাপতিত্বে এবং সরগম সংগীত একাডেমির পরিচালক বিশিষ্ট সংগীত প্রশিক্ষক রাতুল বৈদ্যের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সুর সপ্তক খেলাঘর আসরের সভাপতি অঞ্জন কুমার চক্রবর্তী, প্রধান পরীক্ষক টিভি ও বেতারের সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী, সংগীত শিক্ষক রুমকি সেনগুপ্ত, টিভি ও বেতারের তবলাশিল্পি অর্ণব মল্লিক, নৃত্য পরীক্ষক ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটির পরিচালক সুদীপ দত্ত জিমি, অভিভাবক প্রতিনিধি শিক্ষক মোঃ হারুন, শিক্ষক পলাশ বড়ুয়া প্রমুখ।
উক্ত পরীক্ষায় রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাউজান, কাউখালী সহ দুর দুরান্ত থেকে দুই শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা