তামিম ইস্যুতে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের
চার দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গতকাল তামিমের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে দুপুরে এক সংবাদ সম্মেলন করে এভারকেয়ারের দুই চিকিৎসক। এদিন হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তামিমের ধূমপান ইস্যুতে খোলামেলা কথা বলে বসেন। পরে দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে যা নিয়ে চলে আলোচনা সমালোচনা।
এদিকে আজ শুক্রবার দুপুর নাগাদ হাসপাতাল থেকে নিজ বাসায় গিয়েছেন তামিম। হাসপাতাল ছাড়ার পরে অবশ্য আজ আরেকটি সংবাদ সম্মেলন করেন হাসপাতালের দুই চিকিৎসক। সেখানে গতকাল তামিমকে নিয়ে সরাসরি করা ধূমপান মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক।
তিনি বলেন, 'তামিমের শারীরিক অবস্থা বর্ণনা দিতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ আসছে। এবং তামিমের নামটা ভুল বসত সংযুক্ত করার জন্য আমি দুঃখিত।'
এর আগে গতকাল চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলছিলেন, ‘তার রিস্ক ফ্যাক্টরগুলোয় ঝুঁকি থাকবে। তামিম ধূমপায়ী। তাকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।’
এমএসএম / এমএসএম
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী