মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের ঈদ বস্ত্র বিতরণ
বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনিরের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাধারণ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে তার নিজ বাসভবনে মিম কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে ড. কাজী মনিরুজ্জামান মনির ৩ হাজার নারী পুরুষের মাঝে ঈদ উপহার করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি দুলাল শিকদার, পৌর মহিলা দলের সভাপতি মাহমুদা খানম, শ্রমীক দল নেতা মো. জামাল আকন, রফিকুল ইসলাম, তাঁতীদল নেতা মঞ্জু কাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিনে তিনি অসহায় পরিবারের মাঝে ১০ টি সেলাই মেশিন, ১০ টি ছাগল ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার তাঁতীদল নেতার সহধর্মীনি মির্জা সানজিদা বেগম উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের নির্দেশনায় এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঘরে ঘরে ঈদের আনন্দ পৌছে দেওয়ার জন্য এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সাথে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঘের দখলকারি, চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যকারিদের দলের মধ্যে কোন স্থান হতে পারে না এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট নির্দেশনা সাধারণ জনগনের মন জয় করেই বিএনপির প্রতি সমর্থন ও ভোট আদায় করতে হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার