ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রাশমিকা অভিনয় জানেন না, চেহারা দিয়েই সব করছেন!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৩-২০২৫ বিকাল ৬:৫

বক্স অফিসে সাফল্যের ভিত্তিতে দীপিকা পাড়ুকোনকে টেক্কা দিতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার অভিনীত পাঁচটি ছবিই সুপারহিট। কিন্তু তারপরও নায়িকাকে নিয়ে নানা প্রশ্ন দর্শকের।

এ প্রসঙ্গে এক চলচ্চিত্রপ্রেমী বলেছেন, 'ছবিতে রাশমিকার আলাদা করে কোনো প্রভাব থাকে না। তার অনেকগুলো হিট ছবি রয়েছে ঠিকই। কিন্তু তাকে আলাদা করে কেউ মনে রাখবে না। আবার তার অভিনীত চরিত্রগুলোও তেমন শক্তিশালী নয়। এ জন্য কারও প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারবেন না রাশমিকা।'

রেডিটেও রাশমিকার অভিনয় নিয়ে কাটাছেঁড়া হয়েছে। বিশেষ করে রাশমিকার সংলাপ বলার ধরন নিয়ে আপত্তি রয়েছে নেটিজেনদের। একজনের কথায়, 'সংলাপ বলার ধরনের দিকে রাশমিকার মন দেওয়া উচিত। হয়তো চেষ্টা করলে পারবেন।' আরেক সমালোচকের কথায়, 'শুধুমাত্র সৌন্দর্য ও সৌভাগ্যের জন্য এগিয়ে যাচ্ছে রাশমিকা।'
তবে রাশমিকার অনুরাগীরা এসব দাবি মানতে নারাজ। তাদের কথায়, 'ক্যারিয়ারের শুরুর দিকেই সাফল্য পেয়েছেন রাশমিকা। এখনও অনেক সময় রয়েছে। অভিনয়েও তিনি সকলকে চমকে দেবেন।'

উল্লেখ্য, দক্ষিণী বিনোদন দুনিয়ায় আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাশমিকা। ২০২১-এ ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয়ের পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তারপরে রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী।

২০২৪-এর শেষে ‘পুষ্পা ২’-এর মতো সফল ছবিতে দেখা যায় তাকে। চলতি বছরে ভিকি কৌশলের সঙ্গে ‘ছাবা০০’ ছবিতেও তিনি রয়েছেন। সব ছবিই বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলেছে। দিন কয়েকের মধ্যেই সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ ছবিতে দেখা যাবে তাকে। 

এমএসএম / এমএসএম

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ