ঈদের তৃতীয় দিন ১০০ পর্বের ধারাবাহিক নাটক 'সুভাশানী'
ঈদ উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর শতাধিক নাটক নির্মিত হয়। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি সেই ধারাবাহিকতায় SAF এর ইউটিউব চ্যানেলে রাত ৯:১৩ মিনিটে আসছে ঈদের ১০০ পর্বের ধারাবাহিক নাটক "সুভাশিনী'।নাটকটিতে সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ আচার্য্য এবং কাহিনী সোমা আচার্য্য।নাটকটিতে অভিনয় করেছেন - রাসেল মিয়া, সোমাকাশ, হিমাদ্রি হিমু,অপসরা, রাকিবুল ইসলাম রাকিব,রকি, অঞ্জলী, মিঠুন, পলাশ ও সরল হাসমত।
গল্পে দেখা যাবে, "বাংলাদেশের ছোট ছোট গ্রামে, যেখানে একজন বিধবা নারীকে সমাজের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়, সেখান থেকে উঠে আসে এক গল্প। এটি এমন একটি গল্প, যেখানে কেবল একজন নারী নয়, বরং একটি পরিবারের সংগ্রামের প্রতিচ্ছবি। 'সুভাশিনী'—একজন নারীর সাহসী যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপের সাথে থাকে একটি নতুন চ্যালেঞ্জ, আর একটি করে নতুন জয়।
'মায়াবিনী' খ্যাত পরিচালক আকাশ আচার্য্য বলেন, আগে অনেক সিনেমা নির্মান করেছি। এখন ইউটিউব চ্যানেল এর নাটক নিয়ে ব্যস্ত থাকি। কারন আমাদের দেশে এখন দুই ঈদ ব্যাতিত বাংলা সিনেমা চলে না।তাই নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য নাটক নিয়ে ব্যস্ত আছি। আমার সুভাশিনী ১০০ পর্বের। আপনারা সবাই দোয়া করবেন সুভাশিনীর জন্য।
" সুভাশিনী " চরিত্রের সোমা আচার্য্য বলেন, আমি একজন অভিনেত্রী অভিনয় আমার পেশা নেশা। অভিনয় আমার জীবন। যতদিন বেঁচে থাকবো নাটক, চলচ্চিত্র, মঞ্চ নিয়ে বাঁচতে চাই। 'সুভাষিনী' নাটক ১০০ পর্বের। সুবাসিনী চরিত্রে আমি অভিনয় করেছি জানিনা দর্শকদের কতটুকু দিতে পারবো। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করি আমার দর্শকরা 'সুবাসিনী' দেখে মুগ্ধ হবে।
নির্মাতা আকাশ আচার্য্য জানান, "'সুভাশিনী'—প্রতিটি পর্ব, প্রতি সপ্তাহে, এক ঘন্টা ধরে আপনাদের সামনে আসবে। ঈদের দিন থেকে শেষ দিন পর্যন্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনাদের হৃদয়ে গেঁথে যাবে।
আবিদ রহমান / আবিদ রহমান
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?