ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর কারাগারে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩-৪-২০২৫ দুপুর ২:৫১

পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

কারাগার সূত্রে জানা গেছে, বুধবার (২ এপ্রিল) রাতে রোল কলের সময় শাজিদুল ইসলামকে না পাওয়ায় তার সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে শাজিদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের ধারণা, ঈদের ছুটির আবেদন নামঞ্জুর হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হতে তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় কারাগারের সহকর্মী, পরিবার এবং সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, তদন্তের পরই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি