বিশেষ বিবেচনায় ‘বরবাদের’ স্পেশাল লেট নাইট শো
প্রতিবছরের ন্যায় এবারের ঈদুল ফিতরেও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারাদেশে ১২০ হলে একযোগে চলছে সিনেমাটি।
এদিকে দর্শকদের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে আজ বরবাদের স্পেশাল লেট নাইট শো রাখছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালনায় মেহেদী হাসান হৃদয়।
পোস্ট দিয়ে মেহেদী হাসান হৃদয় লিখেছেন, ‘দর্শকদের অতিরিক্ত চাহিদায় লায়ন সিনেমাসে আজ বরবাদের স্পেশাল লেট নাইট শো রাখছে কর্তৃপক্ষ। শো টাইম ১০টা ৫০ মিনিটে।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘বাংলাদেশের প্রথম কোন সিনেপ্লেক্স এত রাতে শো কোন সিনেমার জন্য এত রাতে শো দিয়েছিলো কিনা আমাদের জানা নাই।’ এদিকে পোস্টের কমেন্ট বক্সে শাকিবের ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, আয়ের তালিকায় প্রথমে রয়েছে ‘বরবাদ’। সিনেমাটি ৩য় দিনে মাল্টিপ্লেক্সের ৫৬টি শো থেকে আয় করেছে ৫৮ লাখ ৫৪ হাজার টাকা। টোটাল তিনদিনে মাল্টিপ্লেক্স থেকে আয় ১ কোটি ৩১ লাখ।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?