ধামইরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মত বিনিময় সভা
নওগাঁর ধামইরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বেলা ১১ টায় বিএনপি দলীয় কার্যালয়ের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ধামইরহাট থানা শাখার সভাপতি মহেশ পালের সভাপতিত্বে মত বিনিময় অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার হিন্দু সহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে অংশগ্রহণকারীগণ তাদের বিভিন্ন সমস্যা ও মতামত ব্যক্ত করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত সাহা জয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এম এ ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. হানজালা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, মহিলা দলের নওগাঁ জেলা সহ-সভাপতি মাজেদা বেগম, ইসবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ হিরো, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রতন কুমারসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ।
বক্তাগণ পলাতক সরকারের দোসর কর্তৃক জবর দখলকৃত সকল মন্দির, শষানের জায়গা উদ্ধারসহ উপজেলা ও পৌর বিএনপি সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান