স্নানোৎসবে রায়গঞ্জে জমজমাট গ্রামীণ মেলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। স্নানোৎসব উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হয়েছে জমজমাট গ্রামীণ মেলা।
উপজেলার ঘুড়কা ইউনিয়নের ফুলজোড় নদীপাড়ের ভূঞাগাঁতী, ধানগড়া ইউনিয়নের নলছিয়া ও রায়গঞ্জ পৌর সভার ধানগড়া বাজার এলাকায় ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলা সম্পর্কে স্থানীয়রা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পাপমোচনে পুণ্যস্নানের একটি তিথি হলো চৈত্র মাসের অষ্টমী স্নান। মহাভারতের বর্ণনা অনুযায়ী, ব্রহ্মপুত্রের জলে স্নান করে পাপমুক্ত হয়েছিলেন বিষ্ণুর অবতার পরশুরাম মুনি। ব্রহ্মপুত্রের শাখানদী ফুলজোড় নদীর ভূঞাগাঁতী এলাকায় উপজেলার বিভিন্ন এলাকার ভক্তরা স্নানে অংশ নেন।
অনুষ্ঠিত উপজেলার ৩টি স্থানে মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, গৃহস্থালির বিভিন্ন দরকারি জিনিসের পাশাপাশি মেলায় উঠেছে ঝুরি, মুড়কিসহ নানা স্বাদের মিষ্টান্ন। বিক্রি হচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলনা, মসলাজাতীয় খাবার ও মৌসুমি ফল।
ভূঞাগাঁতী এলাকার বাসিন্দা পল্লবী রাণী বলেন, সবার অংশগ্রহণে আগের মতোই জমজমাট হয়ে উঠেছে মেলা। মেলায় ছোটদের বায়নার বিভিন্ন জিনিস কিনতে হয়। সেই সঙ্গে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে হয় বলে তিনি জানান।
স্থানীয় গণমাধ্যম কর্মী সুরঞ্জিত সরকার জানান, ‘কথায় আছে, আমাদের বারো মাসে তেরো পার্বণ। তবে মেলা এ পার্বণের বাইরে আরেকটি উৎসব। এ উৎসবে সব বয়সী মানুষের পাশাপাশি নারী পুরুষের অংশগ্রহণে মেলাকে জমজমাট করে তোলে।’
অন্যদিকে নলছিয়া ও ধানগড়া বাজার জুড়ে মেলার দোকান বসেছে। মেলায় রঙিন ঝুড়ি, খৈয়ের মুড়কি, চিনির সাজ, বাতাসা, খাগড়াই, গজা, মিষ্টি, জিলাপি, মাছ, মাংস, কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র ও নানা রকমের খেলনা বেচাকেনা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় মানুষের ভিড়ও বাড়তে থাকে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে