ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে এ্যাম্বুলেন্স নীতিমালার দাবিতে র‍্যালি, ১২ এপ্রিল থেকে ধর্মঘটের হুঁশিয়ারি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৬-৪-২০২৫ দুপুর ১:২৮

জাতীয় এ্যাম্বুলেন্স নীতিমালার দাবিতে পটুয়াখালীতে র‍্যালি ও বিক্ষোভ করেছে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখা।রোববার (৬ এপ্রিল) সকালে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

পরে হাসপাতাল চত্বর এলাকায় আয়োজিত বিক্ষোভ সভায় নেতারা বলেন, নীতিমালা না থাকায় ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানিতে ভুগছেন তারা।তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, জাতীয় নীতিমালা প্রণয়ন, আয়কর ও টোল মওকুফ, আট আসনের অনুমোদন, হাসপাতাল পার্কিং সুবিধা এবং হয়রানি বন্ধ।

এসময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি মোঃ ছালাউদ্দিন, মোঃ লোকমান হোসেন, আব্দুল করিম, মোঃ জহিরসহ অন্যান্যরা।দাবি মানা না হলে আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ধর্মঘট পালনের ঘোষণা দেন তারা। বিক্ষোভ শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা