বংশালে ৫তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১, আহত ১৭
রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে মাকরোশা মাজার এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ৪০ মিনিট চেষ্টার পর ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও ২২ মিনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৭ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলা থেকে আমিন উদ্দিন নামে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, আমিন উদ্দিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ভবনের দ্বিতীয় তলায় একটি ফার্নিচার দোকানের ম্যানেজার ছিলেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের ঢামেক হাসপাতাল মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন।
Aminur / Aminur
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়