ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মধুখালীতে বাস চাপায় অজ্ঞাতনামা পথচারী নিহত ঘাতক বাস আটক


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ৩:৭

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণ কান্দা বাজারের সামনে এক সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাতনামা পথচারী নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, দর্শনা থেকে ঢাকাগামী একটি দর্শনা ডিলাক্স পরিবহন (রেজি: ঢাকা মেট্রো-ব ১৪-৮৫৮৮) মধুখালী উপজেলার ব্রাহ্মণ কান্দা বাজার এলাকায় এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবক, যার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর রইস উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ফরিদপুরের সিআইডি টিম কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা