মধুখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, গোল্ডেন লাইন পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের মধুখালীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মধুখালী রেলগেটে অবস্থিত গোল্ডেন লাইন পরিবহনটির কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত এ অভিযানে প্রমাণ পাওয়া গেছে যে, মধুখালী থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন বাসে সরকার নির্ধারিত ভাড়া ছিল ৫০০ টাকা, অথচ তা অমান্য করে ৮০০ টাকা আদায় করা হচ্ছিল। অতিরিক্ত ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে পরিবহনটির কাউন্টার মাস্টার শরিফুল ইসলাম কল্লোল জানান, “আমরা শুধু অনলাইনে টিকিট বিক্রি করি, ভাড়া নির্ধারণ করে কোম্পানি। ভাড়া বাড়ানো বা কমানোর বিষয়ে আমাদের কিছু করার নেই।”
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি