বিএনপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িয়ে পড়লে ছাড় দেওয়া হবে না: যুবদল সাধারণ সম্পাদক নয়ন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, “শুধু আল আমিন নয়, চরফ্যাশন-মনপুরাসহ সারাদেশে যারা আল আমিনের মতো অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের কাজ হচ্ছে, যে কোনো অপরাধীকে দল থেকে বহিষ্কার করা। এরপর প্রশাসনের কাজ হচ্ছে তাকে শাস্তির আওতায় আনা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীর বিচার নিশ্চিত করা।”
রবিবার (৬ এপ্রিল), রাত ৯টায়, ভোলার চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের নিহত যুবদল কর্মী মাসুদের কবর জিয়ারত, তার পরিবারের খোঁজ-খবর নেওয়া, আর্থিক সহায়তা প্রদান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আরও বলেন, “আমরা চাই আগামীতে আর কেউ যেন আল আমিনের মতো এমন জঘন্য কাজ না করতে পারে। আল আমিন আমাদের সংগঠনের একজন নেতা ছিলো, আমরা তা অস্বীকার করব না। তবে, যতক্ষণ সে অন্যায় করেনি, সে বিএনপির সদস্য ছিলো। যখন সে অন্যায় কাজে জড়িয়ে পড়েছে, তখন সে আর দলের কেউ না। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার মতো ভবিষ্যতে কেউ যদি চরফ্যাশন ও মনপুরায় এমন অপরাধে জড়িয়ে পড়ে, আমরা তাকেও ছাড় দেবো না।”
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied