অবশেষে বাটলারের অনুশীলনে বিদ্রোহী ফুটবলাররা
বৃটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করে চলছিলেন ১৮ নারী ফুটবলার। অবশেষে আজ তার অধীনে ১৩ জন অনুশীলন করেছেন। আবাহনী মাঠে সকাল ছয়টায় শুরু হওয়া অনুশীলনে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া অন্য ফুটবলারদের সঙ্গে বাটলারকে বিদ্রোহ করা ফুটবলাররাও যোগ দেন।
সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা ভুটানের নারী লিগ খেলতে গেছেন। তহুরা খাতুন পারিবারিক কারণে এখনো ছুটিতে। এছাড়া আন্দোলন করা বাকি ১৩ জনই আজ বাটলারের অধীনে অনুশীলন করেছেন। আবাহনী মাঠে আজ ১ ঘন্টা মিনিট দশেকের মধ্যে অনুশীলন হয়েছে।
বৃটিশ কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব চলছিল। নেপালের কাঠমান্ডুতে সেই দূরত্ব চরমে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়ন হলেও সাবিনারা কোচ বাটলারকে গ্রহণ করতে পারেননি। তাদের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধান না করেই ফেডারেশন বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করে। পুনরায় বাটলার দায়িত্ব পালনে জানুয়ারির শেষ সপ্তাহে আসলে ১৮ নারী ফুটবলার বয়কট করেন এবং বাটলারের কোচ থাকলে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। বাটলার নানা মন্তব্য করতে থাকেন।
নারী ফুটবল সংকটে আশার আলো, কিরণ দায় চাপালেন জরুরি কমিটির উপর
১৮ ফুটবলার ছাড়াই বাটলার তরুণ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যায়। দুই ম্যাচই বাংলাদেশ পরাজিত হয়। ফেডারেশন কর্তারা দুই পক্ষকে দফায় দফায় বোঝান। সেই প্রেক্ষিতে দুই মাস পর গতকাল পুনরায় ক্যাম্প শুরু হলে বিদ্রোহী খেলোয়াড় ও কোচ দুই পক্ষ প্রথমবার আলোচনার টেবিলে বসে। এতে কোচ আগের সব ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ জানান। খেলোয়াড়েরা খানিকটা নমনীয় হন। আজ অনুশীলনে যোগ দেন।
জুনের শেষ সপ্তাহে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ের লক্ষ্যে গত পরশু থেকে ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুধু জিম সেশন ছিল। এতে বিদ্রোহী ফুটবলাররা অংশ নেননি। দুপুরে আলোচনার পর আজ সকাল থেকে অনুশীলন করছেন। বিদ্রোহী ফুটবলারদের অতীত ভুলে অনুশীলনে যোগ দিয়েছেন কোচ বাটলার সেটা কত ভুলে তাঁর চুড়ান্ত দলে কয়জন রাখেন সেটাই দেখার বিষয়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী