ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা
গাজীপুরে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের চলমান নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম, সালাহ উদ্দীন আহমেদ মিলন, মিজানুর রহমান, সরদার মোক্তার হোসেন, শামীম আহমেদ, জনাব শওকত ওসমান সেলিম, মামুন হাসান, আবু সাইদ মিলন, কফিল উদ্দীন, ফজর আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমস্ত মুসলমান ভাই ভাই ও একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু