গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত
ফিলিস্তিন ও গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মধুখালীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় মধুখালী রেলগেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার চৌরাস্তা ঘুরে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে “মধুখালী ইসলামী তৌহিদী জনতা”। বিক্ষোভে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনগণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “ইসরায়েলি যে সকল পণ্য আমাদের দেশে প্রবেশ করছে, সেগুলোর ব্যবহার আমরা বর্জন করবো। মধুখালী উপজেলার ডিলারদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, আপনারা আজ থেকেই এসব পণ্য বিক্রি বন্ধ করুন।” বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনের শহীদ ও আহতদের জন্য এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাগাট বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির বি সাইদ।
এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে মধুখালীবাসী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিরোধ ও সহানুভূতির বার্তা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি