ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-৪-২০২৫ বিকাল ৭:৫০

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমরা ভুক্তভোগি পরিবার, এলাকার স্থানীয় আবু জাফর ও আবুল কালাম গংয়ের নির্যাতন ও নিপীড়নের এবং সম্প্রতি ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদের সম্মেলন করেছেন।
রবিবার দুপুরে সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি পরিবারের সদস্য মো: শাহজামাল লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমরা পারিবারিকভাবে বিএনপির পরিবার, আমার বাবা আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং কলাগাছিয়া ৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন। বিগত ১৬ বছর ¯ৈ^রাচার আওয়ামীলীগ কর্তৃক আমার পরিবার বিভিন্ন রাজনৈতিক মামলার শিকার হই। আজ সেই পতিত ¯ৈ^রাচার দোসরদের সাথে স্থানীয় কিছু বিএনপির পদধারী নেতা লেজুরবৃত্তি করছে। আমার পরিবারকে হয়রানি করছে’।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,‘ আবু জাফর ও আবুল কালাম ইয়াবা কারবারী, অস্ত্র চোরাচালানী ও মাদকাসক্ত প্রকৃতির।বিগত ১৬বছর  ¯ৈ^রাচার সরকারের আমলে ইয়াবা ও অবৈধ চোরাচালানের ব্যবসা করে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। জুলাই আগষ্ট ¯ৈ^রাচার পতনের পর আবু জাফর ও আবুল কালাম গংরা পটুয়াখালী জেলা শহর ছেড়ে অবৈধ সম্পদ নিয়ে গ্রামের বাড়ীতে অবস্থান নেয়। কিছুদিন থাকার পরে পুনরায় তারা আবার অবৈধ কার্যক্রম সহ বেপরোয়া হয়ে উঠেছে। তারা আমাদেরসহ এলাকার অসহায় মানুষের জমিজমা জোড়পূর্বক দখল করে বাগান বাড়ী তৈরি করে। এদের অবৈধ টাকা পয়সার কারণে এলাকার মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না। তাদের নির্যাতন থেকে আমার মা ও  বাবা রেহাই পাননি। এরা পতিত ¯ৈ^রাচারের অবৈধ ক্ষমতা খাটিয়ে আমার বাবাকে  মরাধর এবং শারীরিক নির্যাতন করে। আমার বাবা জীবন রক্ষার জন্য ২০১৫সালে থানায় জিডি করেন’।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘তাদের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করলে তারা আমাদের সাথে মারমুখি আচরন ও হত্যার হুমকি দেয়। আমার ছোট ভাইকে মারধর করে, মোবাইল ছিনিয়ে নেয়। পরিবারের কারো সাথে যোগাযোগ করতে দেয় নাই।এসময় সন্ত্রাসী আবু জাফর ছোট ভাই রাহাতের মাথায় পিস্তল ঠেকিয়ে জীবননাশের ও এলাকা ছাড়ার হুমকি দেয়।তারা আদালতে আমার ছোট দুইভাই রাহাত ও ওহাবের নামে মিথ্যা চাদাবাজীর মামলা দায়ের করে। এ সকল ঘটনায় আমরা জীবন রক্ষার্থে গলাচিপা থানায় জিডি করি। এখন তারা পুনরায় হয়রানী করার জন্য সাবেক আওয়ামী পদ ধারী নেতাদের নিয়ে হয়রানিমূলক মানববন্ধন ও আমার পরিবারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চালাচ্ছে। আমি আবু জাফর ও আবুল কালাম গংদের আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি’।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. আবু জাফর বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে এবং আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব মিথ্যা প্রচার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-ভুক্তভোগী পরিবারের মো:আবদুল ওহাব, মো:রাহাত এবং পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও মিডিয়িার গণমাধ্যম কর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার