ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর কাম পাইছি ডিস্টার্ব করেন কেন, পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ২:২৮

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির সোহাগ।

গতকাল দেড়টার দিকে মুঠোফোনে ওই হুমকি প্রদান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এধরনের একটি অডিও ফাঁস হলে মুহুর্তেই তা ভাইরাল হয়। মুঠোফোনে ওই অডিওতে সাংবাদিকের পরিচয় জানার পর তিনি বলেন, আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইডে কেন গিয়েছো। কিসের জন্য যাবি ? অনিয়ম করলে অফিস দেখবে তুই কে। আপনি কি সিভিল ইজ্ঞিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে চৌউদ খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফইজলামি ছোদাও? তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। অচ্ছা তুই থাক, আমি বাউফল আসতেছি, তুই থাক। তোকে দেখে নেব। বলে ফোন কেটে দেন।

এবিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগ নামের পটুয়াখালী ভিত্তিক ঠিকাদারকে ফোন করলে তিনি ওই হুমকি প্রদান করেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা সমাজের বিভিন্ন অসংঙ্গতি তুলে ধরবেন। তাদের পেশাগত কাজে কেউ বাধা প্রধান কিংবা হুমকি দেয়ার বিষয় যুবদল সমর্থন করে না। এমন ঘটনা ঘটল থাকলে দুঃখজনক।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা