ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল নেতা জাহিদুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৩:২২

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায়  আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

বুধবার বেলা ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, নিহত জাহিদুলের মামা নূর মোহাম্মদ, দিল মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল নেতা হৃদয়, তৌহিদ, তামিম, শাকিলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ৯ মাস অতিবাহিত হলেও মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মামলা তুলে নিতে আসামিরা মামলার বাদী ও  নিহত জাহিদুলের মা পুষ্প আক্তারসহ পরিবারের সদস্যদের নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

জাহিদুল ইসলামের মামা নুর মোহাম্মদ জানান, জাহিদুল রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হিসেবে রাজনীতি করতেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ডজন খানেকেরও বেশি রাজনৈতিক মামলায় জেল খেটেছেন। জাহিদুলকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় রূপগঞ্জের সোনাবো এলাকা থেকে জাহিদুলকে ডেকে নিয়ে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় রাত ১০টার দিকে  কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদুল ইসলামের মা পুষ্প আক্তার বাদী হয়ে 
জাকির হোসেন, নাজমুল হোসেন, রাসেল, আবু বক্করসহ ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার