ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার নাটক, চট্টগ্রাম থেকে জীবিত উদ্ধার যুবক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৯-৪-২০২৫ বিকাল ৫:২৬

প্রতিপক্ষকে ফাঁসাতে গুম ও হত্যার নাটক সাজিয়ে থানায় মামলা করার দুই দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আত্মগোপনে থাকা যুবক আলাউদ্দিন বেপারীকে (২৫)।

সোমবার রাতে তাকে উদ্ধার করে মঙ্গলবার মাদারীপুরে নিয়ে আসে পুলিশ।

এর আগে গত শনিবার (৫ এপ্রিল) মাদারীপুর সদর মডেল থানায় আলাউদ্দিনের মা রানু বেগম বাদী হয়ে তার ছেলেকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনকে নামীয় এবং ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ১ এপ্রিল সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামে মলফত বেপারীর ঘরে প্রবেশ করে প্রতিবেশী ইলিয়াস মোল্লাসহ বেশ কয়েকজন। তারা ঘরের আলমিরা ভেঙে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে এবং মলফত বেপারীর ছেলে আলাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। বাধা দিলে মারধর করে আহত করা হয় রানু বেগমকে। পরে তারা আলাউদ্দিনকে হত্যা করে লাশ গুম করেছে—এমন অভিযোগ করেই মামলাটি দায়ের করা হয়।

তবে পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে আলাউদ্দিনকে জীবিত উদ্ধার করে। এতে প্রতিপক্ষ ইলিয়াস মোল্লাসহ অন্যদের ফাঁসাতে একটি সাজানো নাটক ছিল বলে প্রমাণ মেলে। মামলার আসামি ও তাদের পরিবারের সদস্যরা এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, “গুম ও খুনের মামলার ঘটনায় ‘ভিকটিম’কে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?