নড়াইলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মো. নুরুল আবছার, জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আবুল বাশার আল মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল বকশী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রওশন আলী, জেষ্ঠ্য প্রভাষক শামীমুল ইসলাম টুলু প্রমুখ। সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১লা বৈশাখ সকাল ৭টায় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হবে। প্রতিটি ইউনিয়নেও এদিনটিতে শোভাযাত্রা বের হবে। এছাড়া চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা, বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ যোহর মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলার হাসপাতাল, জেলা কারাগার ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়