শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ্জ ও ওমরাহ্ আদায়কারীগণের হজ্জ ও ওমরাহ্র নিবন্ধন-ফী জমাদানের সুবিধার্থে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে ০৯ এপ্রিল ২০২৫ইং তারিখে রাজধানীর হাব এর কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা চুক্তির ফলে দেশব্যাপী শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪১টি শাখা এবং ৫টি উপ-শাখায় সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ ও ওমরায় গমণেচ্ছুগণ পবিত্র হজ্জ ও ওমরাহ্র নিবন্ধন-ফী জমা করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং হাব-এর সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবের মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার, যুগ্ম-মহাসচিব জনাব মোহাম্মদ জাফর উদ্দিন, হাবের অর্থ সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার, ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক জনাব মোসলেহ উদ্দিন আহমেদ, বিজয়নগর শাখার উপব্যবস্থাপক জনাব মোঃ জয়নুল আবেদীন খান সাফারী, ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা জনাব মোঃ ফরিদ উদ্দিন এবং ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান