ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ৪:৪২

এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল হোসেন মজুমদারকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে র‍্যাব-৩ এর সহকারী পরিচালক বীনা রানী দাস বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় এনএসআইয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল রুবেল হোসেন।  অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকি-টকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি বলেন, এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন লোকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে এক পর্যায়ে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে সে। এছাড়া সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে শতাধিক লোকের কাছে থেকে প্রায় ৫০ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছে সে। গ্রেফতার রুবেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

প্রীতি / প্রীতি

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার