ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ৬ কেন্দ্রে ৩০৭৬ পরীক্ষার্থী


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ২:১০

মফিজুর রহমান মুবিন মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-সারা দেশের মতো ফরিদপুরের মধুখালী উপজেলাতেও আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাটি চলবে দুপুর ১টা পর্যন্ত।

মধুখালী উপজেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৪০০ জন, দাখিল ৩০০ জন, ভোকেশনাল ২৯১ জন এবং বাউবি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) পরীক্ষার্থী ৮৫ জন।

পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ৩টি, দাখিলের জন্য ১টি, ভোকেশনালের জন্য ১টি এবং বাউবির জন্য ১টি কেন্দ্র নির্ধারিত হয়েছে।

পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্তানের সাফল্য কামনায় অনেকে সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল জানান, “এ বছর আমাদের উপজেলায় মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য ৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করেছি। আশা করি, পরীক্ষার্থীরা সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারবে।”

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কেন্দ্র পরিচালনাকারী সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা