ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দির পুটিয়ায় ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ২:১২

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, ঢাকাগামী লেনে একটি চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিক ড্রাম বোঝাই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তারা আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার