পটুয়াখালিতে লঞ্চ থেকে নদীতে পরে যাওয়া নিখোঁজ যাত্রীর মরদেহ ৪ দিন পর উদ্ধার
পটুয়াখালী জেলার কালাইয়া থেকে ঢাকাগামী লঞ্চ থেকে নদীতে পরে যাওয়ার ৪ দিন পরে আবুল কালাম আজাদ মৃধা (৫২) নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে চাদপুরের মেঘনা নদীর বালুর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে মৃতের একমাত্র ছেলেসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থানে গিয়ে তার লাশ উদ্বার করে। জানাগেছে , গত ৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে তিনি বাউফলের কালাইয়া টু ঢাকাগামী ঈগল-৫ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে যান। আবুল কালামের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামে। তার বাবার নাম হাসেম মৃধা। তিনি চট্রগ্রামে একটি প্রিন্টি হাউজের ম্যানেজার হিসেবে চাকরী করতেন।
নিখোঁজ আবুল কালাম আজাদের একমাত্র ছেলে তাওসিফ হোসেন বলেন, তার বাবা সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা হয়ে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্য কালাইয়া লঞ্চঘাট থেকে ঈগল-৫ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে উঠেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি লঞ্চের কার্নিশে হাটঁহাঁটি করার সময়ে চাঁদপুর জেলার নীলকমল উপজেলার মাঝের চর পয়েন্টে মেঘনা নদীতে পরে যান।
এরপর চাঁদপুর ফায়ারসার্ভিসের সহায়তায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান কাজ চালিয়েও তার হদিস করতে পারেননি। এই ঘটনার ৪দিন পর জেলেদের মাধ্যমে খবর পেয়ে তার লাশ উদ্ধার করেন। লাশের অর্ধেক বালুর মধ্যে চাপা পরা ছিল। শুধু মাথা বাইরে ছিল।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত