ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে চেক ডিজঅনারে সাবেক চিফ হুইপের ভাইয়ের জেল-জরিমানা


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৪-২০২৫ বিকাল ৫:৩৬

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী -০২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ছোট ভাই এ কে এম ফরিদ মোল্লাকে চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পটুয়াখালীর যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্সের’ স্বত্বাধিকারী এ টি এম মোকাম্মেল হোসেনের সঙ্গে ফরিদ মোল্লার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে মোকাম্মেলের কাছ থেকে এক কোটি ৮০ লাখ টাকা ধার নেন ফরিদ। পরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে মোকাম্মেল হোসেনকে এক কোটি ৮০ লাখ টাকার চেক দেন। পরদিন ব্যাংকে চেকটি জমা দিলে সেটি প্রত্যাখান হয়। এরপর ২০২০ সালের ৯ জানুয়ারি ফরিদকে একটি লিগ্যাল নোটিশ পাঠায় মোকাম্মেল হোসেন। পরে তিনি আদালতে মামলা করেন।

বাদীপক্ষ অভিযোগ করেন, আসামির ভাই তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্য থাকায় মামলাটি প্রভাবিত করার একাধিক চেষ্টা হয়েছিল। তবে আদালত সব দিক বিবেচনায় মামলার রায় দিয়েছেন।

মামলার বাদী ব্যবসায়ী মোকাম্মেল হোসেন বলেন, অনেক চাপের মধ্যে ছিলাম। তবে আজ ন্যায়বিচার পেয়েছি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার