পটুয়াখালীর দশমিনায় দুই কক্ষ পরিদর্শককে বহিস্কা
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এসএসসি দাখিল ও কারিগরি পরীক্ষা চলাকালীন দুই শিক্ষককে বহিস্কার করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরী এ বহিষ্কারাদেশ প্রদান করেন।
বৃহস্পতিবার (১০এপ্রিল) এসএসসি ও দাখিল পরিক্ষার প্রথম দিনে আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিস্কৃত শিক্ষক হলেন উপজেলার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন ও বহরমপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাসলিমা বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ কাওসার।
কেন্দ্রটির সূত্রে জানা যায়, চলমান চলতি বছরে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় উপজেলায় ৪টি কেন্দ্রে এসএসসি (মাধ্যমিক)-৯৯৮, এসএসসি(কারিগরি)-১৮৭, দাখিল-৪১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এর মধ্যে এসএসসি (মাধ্যমিক)-১৭, এসএসসি (কারিগরি)-৬ এবং দাখিল-১৩জন পরীক্ষার্থী অনুপস্থিত।
বাংলা প্রথম পত্র পরীক্ষার নির্দিষ্ট সময় এমসিকিউ প্রশ্ন শিক্ষার্থীদের মাঝে দেওয়া হলে বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের কেন্দ্রের তিন নম্বর কক্ষে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবেশ করে দেখেন একই সেটের প্রশ্ন শিক্ষার্থীদের হাতে। তাই নিয়ম বহির্ভুত ও কর্তব্যে অবহেলার কারনে তাৎক্ষনিক তিন নম্বর কক্ষের দুই জন কক্ষ পরিদর্শককে বহিস্কার করে নতুন কক্ষ পরিদর্শক নিয়োগ দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াশিউজ্জামান চৌধুরীকে কক্ষ পরিদর্শককে বহিস্কারের বিষয় জানতে একাধিকবার ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত