চাচার বয়সী লোকের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী
ভারতীয় অভিনেত্রী চাহাত খান্না। হিন্দি ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার ব্যক্তিগত জীবন খুব সুখকর ছিল না। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন। আবার হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়েও করেন, তাও টেকেনি। অর্থাৎ দুটি বিয়েতেই অভিনেত্রীর কপালে জোটে বিচ্ছেদ। তবে এই মুহূর্তে দুই সন্তানের মা এই অভিনেত্রী।
শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশি দিন টেকেনি। এবার চাহাত মুখ খুললেন যৌন হেনস্তা নিয়ে।
খুব ছোট বয়সে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। চকোলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্থা করা হতো তাকে। তা-ও আবার এলাকার এক চাচার কাছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ‘আমাদের আবাসনের এক বাঙালি চাচা ছিলেন, যিনি আমার জন্য চকোলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই আছিলায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হল, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে।’
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?