পাইকগাছায় খরচের টাকা না দেওয়ায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাটা ধান ভ্যান থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার হরিঢালী ইউপির হরিদাসকাটিতে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিদাস কাটি গ্ৰামের শেখ মুনছুর আলীর পুত্র শেখ মতিউর রহমানের কাছে গত ২৫ মার্চ একই গ্ৰামের বিএনপির ৪ নং ওয়ার্ড খায়রুল সরদারের নেতৃত্বে পরেশ দত্ত ও আলামীন গাজী খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় মতিউর ও তার স্ত্রীকে মারধর করে ভ্যান থেকে ২৫ মন ধান নামিয়ে নিয়ে যায় খায়রুল গং। ওই ঘটনায় শেখ মতিউর রহমান জানমালের নিরাপত্তা চেয়ে থানা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। এই বিষয়ে জানতে চাইলে শেখ মতিউর রহমান বলেন, বিএনপির রাজনীতি করার কারণে তিনটি নাশকতা মামলার আসামি হয়েছি। এখন আমার ধান বিএনপির নেতাকর্মীরা কেড়ে নিলো।
এবিষয়ে জানতে চাইলে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল সরদার জানান, আমি কোন টাকা চাইনি। ধান আপনার বাড়িতে আছে কিনা জানতে চাইলে বলেন, আমার বাড়িতে নেই, পাশে কামরুল গাজীর বাড়ির সামনে রাস্তায় রাখা আছে। কামরুল গাজীর কাছে জানতে ফোন দিলে তার ব্যবহৃত ০১৯১৪ ০৪৮৩১২ ফোনটি বন্ধ পাওয়া যায়।
থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন