ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিঙ্গাপুর থেকে ফিরে শেরে বাংলায় মোহামেডান ড্রেসিংরুমে তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৪:৫০

সব কিছু ঠিক থাকলে আজ তিনি মাঠে থাকতেন। হয়তো ব্যাট হাতে দ্যুতি দেখাতেন। কিন্তু ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের দিন সকালে হার্ট অ্যাটাকই সব এলোমেলো করে দিলো। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর এনজিওগ্রাম করে দেখা গেলো, তামিম ইকবালের হার্টে ব্লক। তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজে হাসপাতালে রিংও পরানো হলো। তারপর গেলেন এভার কেয়ার হাসপাতালে।

মাঠের বদলে বেশ কয়েকদিন কাটাতে হলো হাসপাতালে। এরপর বাসায় ঈদ করে চলে গেলেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ফ্যারারপার্ক হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ মরিস চু’র চিকিৎসাধীন থেকে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল।

আগের চেয়ে অনেক সুস্থ মোহামেডান ক্যাপ্টেন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আর ঘরে থাকেননি। ২৪ ঘণ্টা না যেতেই আজ দুপুর গড়িয়ে বিকেল নামার আগে বিকেল পৌনে ৩টায় শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির তামিম।

হোম অব ক্রিকেটের মূল গেটে গাড়ি থেকে নেমে তামিম ইকবাল সোজা চলে গেলেন মোহামেডান ড্রেসিংরুমে। তার দল তখন ফিল্ডিংয়ে। ড্রেসিংরুমে মোহামেডান কোচিং, সাপোটিং স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোম অব ক্রিকেটের গ্র্যান্ডস্ট্যান্ডে মোহামেডান ও বিসিবি কর্তাদের সাথেও দেখা করে এলেন তামিম।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ