৪২তম বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪ হাজার প্রার্থীকে চিকিৎসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, ৪২তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের সিদ্ধান্ত মোতাবেক ৪ হাজার চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২৮ মে এ ভাইভা স্থগিত করা হয়।
পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে পুনরায় ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত এ ভাইভা চলার কথা থাকলেও ২২ জুন এ তা স্থগিত করা হয়। পরে গত মাসের ১০ তারিখ থেকে এ বিসিএসের ভাইভা শুরু হয়।
দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি।
পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।
প্রীতি / প্রীতি
পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী
কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী