গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শনিবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হজ্জ বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।
দিনব্যাপী চলমান এ হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় পবিত্র হজ্ব -এ গমনেচ্ছু হজ্জযাত্রীদের ইসলামী শরীয়ত ও কুরআন ও হাদীসের আলোকে বিভিন্ন বিধি-নিষেধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মোঃ শাহজাহান আলী। হজ্বযাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ও হাসপাতাল বা ক্লিনিকে জরুরী স্বাস্থ্যসেবা কিভাবে নিতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার
ডাঃ নাদিরা খানম। সম্মানিত হাজীগণ জরুরী প্রয়োজনে কিভাবে বুথ থেকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে প্রয়োজনীয় টাকা উত্তোলন করা যায় সে বিষয়ে আলোচনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মজিবুর রহমান। গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের হজ্জ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৬০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বাকি অন্য হজ্জযাত্রীদেরও পরবর্তীতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গোপালগঞ্জ থেকে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ২৩১ জন নারী-পুরুষ পবিত্র হজ্জ আদায়ের উদ্দেশ্যে সৌদি রওয়ানা করবেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় মাত্র ১৪ জন এবং অন্যরা বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ্জ আদায় করবেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা