ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় বিএনপির ৭ নেতাকর্মী আহত


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৫ বিকাল ৫:২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির একটি পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাবেক ছাত্রদল নেতা ও তার মাসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। হামলাকারিরা সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের একটি দোকান ও ৪টি বসত ঘরেও হামলা করে বলে দাবি করেছেন ভূক্তভোগী সাবেক ছাত্রদল নেতা জিএস রিপন খলিফা। শনিবার বেলা ১১টার দিকে নিজবাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। 

জিউধরা ইউনিয়ন বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট গ্রুপিং ও দ্বন্দের কারনে সভাপতি পদে বিজয়ী মো. কামাল খানের অনুসারীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রিপন খানের অনুসারীদের ওপর শুক্রবার বেলা ৯ টার দিকে হামলা করে বলে জিএস রিপন তার অভিযোগে উল্লেখ করেছেন। 

লিখিত অভিযোগে তিনি বলেন, নির্বাচনের জের ধরে ঘটনার দিন কামাল খানের অনুসারী স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম বনি ৩০/৪০ জনের একটি দল রিপন খানের কর্মী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জি.এস রিপন খলিফাকে মারপিট করে। এসময় রিপনকে উদ্ধারের জন্য ছুটে গেলে তার মা লুৎফুন নেসা (৫৮), পিতা মোশাররফ হোসেন খলিফা (৬৫), এস.এস.সি পরিক্ষার্থী সাদিয়া সুলতানাসহ ৭ জনকে পিটিয়ে আহত করে। 

 এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাইফুল ইসলাম বনি বলেন, ঘের সংক্রান্ত বিরোধের কারনে রিপন খলিফার সাথে বাকবিতন্ডা হয়েছে। মারপিট বা বসতঘরে হামলার কোন ঘটনা ঘটেনি। ঘেরের বিরোধকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা।  
ইউনিয়ন বিএনপি নেতা কেএম মহিউদ্দিন খান রিপন বলেন, তার কর্মী জিএস রিপনসহ কয়েকজনের ওপর প্রতিপক্ষের কর্মীরা হামলা করেছে। বসতঘরও ভাংচুর করেছে।  

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজীব আল রশিদ বলেন, জিউধরায় ঘের বিরোধ ও পারিবারিক দ্বন্ধে একটি দোকান ভাংচুরের ঘটনা শুনেছি। তবে বসতবাড়ী ভাংচুরের বিষয়ে জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার